ফিদে ওয়ার্ল্ড কাপ ২০২৫ আগামীকাল ১ নভেম্বর শনিবার ভারতের গোয়ার রিসোর্ট রিও তে শুরু হচ্ছে।
উদ্বোধনী দিনেই বাংলাদেশের দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় শক্তিশালী গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হচ্ছেন।
ভারতীয় স্থানীয় সময় বিকেল ৩টায় প্রথম রাউন্ডের প্রথম লেগে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৬) ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) এর সাথে এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬৯) নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির (রেটিং-২৬৩১) খেলবেন।
