আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মো. নজরুল ইসলাম দেলু আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
২৮ অক্টোবর বসুন্ধরা আবাসিকয় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গত ১৬ অক্টোবর মো. নজরুল ইসলাম দেলু হৃদরোগে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তার হার্টে একটি রিং পরানো হয়। গত ২৫ অক্টোবর তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়।
মো. নজরুল ইসলাম দেলু ১৯৮৮ সাল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দাবা, দাবা লিগসহ বাংলাদেশ, সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সাল হতে দেশে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক দাবা, জাতীয় দাবাসহ বিভিন্ন দাবা প্রতিযোগিতায় এবং ভারতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশন, দাবা সংগঠক, দাবা বিচারক, দাবা খেলোয়াড় গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
