দৃষ্টি-প্রতিবন্ধী দাবার শীর্ষে এজাজ, বাপ্পী, সুরত ও সোনাই

দৃষ্টি-প্রতিবন্ধী দাবার শীর্ষে এজাজ, বাপ্পী, সুরত ও সোনাই
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ১৭ অক্টোবর ২০১৮

দৃষ্টি-প্রতিবন্ধী ওয়ালটন বিশেষ জাতীয় দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগের চতুর্থ রাউন্ড শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৈয়দ এজাজ হোসেন, রাজশাহীর বাপ্পী সরকার ও চট্টগ্রামের সুরত আলম টানা চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।

তিন পয়েন্ট সংগ্রহ করে এর পরেই রয়েছেন মোহাম্মদ আল আমিন, রাহী জি চৌধুরী, হবিগঞ্জের শামসুল ইসলাম শ্যামল, মনির রানা, নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম হোসেন, ঢাকার ইমতিয়াজ আলী, টঙ্গীর রফিকুল ইসলাম, সিরাজগঞ্জের শহিদূল ইসলাম, চট্টগ্রামের মোহাম্মদ তুষার, ঢাকার এস এম শাহিন ও শরীয়তপুরের সুজন মিয়া।

এদিকে মহিলা বিভাগের চতুর্থ রাউন্ড শেষে বদরুন্নেসা কলেজের সোনাই খাতুন চার জয় নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে নূরুন্নাহার তনিমা দ্বিতীয় স্থানে অবস্থন করছেন।

আজ বুধবার ওপেন বিভাগের চতুর্থ রাউন্ডে এজাজ আল আমিনকে, বাপ্পী রাহীকে, সুরত শ্যামলকে, মনির আবিদকে, নাজমুল এনামুলকে, ইমাম কবীরকে, ইমতিয়াজ সাহেবকে, রফিক কামালকে, তুষার শুক্কুরকে, শহিদ খোকন চন্দ্রকে, শাহিন মফিজকে ও সুজন রাসেলকে পরাজিত করেন। অপরদিকে মহিলা বিভাগে সোনাই তনিমাকে, তানজিলা আছিয়াকে পরাজিত করেন।

১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় পরবর্তী রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলা শেষে বেলা দুইটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *