শনিবার জিয়া মেমোরিয়াল ব্লিটজ দাবা

জিয়া মেমোরিয়াল ফিদে ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতা আগামীকাল ৭ মার্চ শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হবে।

বৈশাখী এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতা হচ্ছে।

অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা ছয়শত টাকা এন্ট্রি ফিসহ আগামীকাল ৭ মার্চ শনিবার সকাল ৯-৩০টার মধ্যে খেলার কক্ষে নাম তালিকার্ভূক্ত করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার।