সাকলাইন-সুব্রত-ইমনসহ শীর্ষে ২১ জন

মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ২১ জন পূর্ণ দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, অনত চৌধুরী, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন, মুহতাদি তাজওয়ার নাশিদ, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, মনিরুজ্জামান মনি, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার, আওসাফ চৌধুরী, মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়ান রশিদ মুগ্ধ, মো. বিদ্যুত সরকার, আব্দুল মোমিন, মো. গাজি মিয়া, জিন্নাত আক্তার শাহনাজ, আফনান জারিফ হক, সিয়াম চৌধুরী ও মুকিতুল ইসলাম রিপন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৩ মার্চ মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ মো. মনিরুজ্জামান মাসুদকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ক্যান্ডিডেটমাস্টার মো. নাসিম হোসেন ভূঁইয়াকে, অনত চৌধুরী সাফায়েত কিবরিয়া আজানকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন শাহিনুর হককে, মুহতাদি তাজওয়ার নাশিদ মো. হাসানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন শেখ মো. খায়রুল ইসলামকে, মনিরুজ্জামান মনি দেলোয়ার হোসেনকে, আওসাফ চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরনকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার দ্বীন মোহাম্মদকে, মোহাম্মদ শফিকুল ইসলাম মো. শাহজাহান মন্ডলকে, রায়ান রশিদ মুগ্ধ নাসির উদ্দিন আহমেদকে, মো. বিদ্যুত সরকার শেখ রাশেদুল হাসানকে, আব্দুল মোমিন মো. আসাদুজ্জামানকে, মো. গাজী মিয়া মো. শরীফুজ্জামানকে, জিন্নাত আক্তার শাহনাজ শামসুল কবীর চৌধুরীকে, আফনান জারিফ হক আয়মান আহমেদকে, সিয়াম চৌধুরী স্বপনীল দাসকে ও মুকিতুল ইসলাম রিপন সৈয়দ তানিম সাজ্জাদকে পরাজিত করেন।

তবে মো. আনিসুজ্জামান মল্লিক ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফের সাথে, মো. রবিউল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীর সাথে, মো. তারিকুর রহমান নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে এবং এবি বাপ্পী আফজাল হোসেন সাচ্চুর সাথে ড্র করেন। ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস মো. মঞ্জুর আলমের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল বুধবার ৪ মার্চ দুপুর ২টায় তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।