মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আজ ২ মার্চ সোমবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হয়েছে। চার জন ফিদেমাস্টার, একজন নারী ফিদেমাস্টার, ৭ জন ক্যান্ডিডেটমাস্টার, তিন জন নারী ক্যান্ডিডেটমাস্টারসহ ১০৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
প্রথম রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, অনত চৌধুরী, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মুহতাদি তাজওয়ার নাশিদ, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল হোসেন, আফজাল হোসেন সাচ্চু, দেলোয়ার হোসেন, ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরন, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার, মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়ান রশিদ মুগ্ধ, শেখ রাশেদুল হাসান, নারী ফিদেমাস্টর ওয়ারসিয়া খুশবুসহ ৫০ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী পেয়েছেন।
আগামীকাল ৩ মার্চ মঙ্গলবার দুপুর ২টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ দেড় লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
