৯ জন শীর্ষে উঠে এলেন

মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ৯ জন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, অনত চৌধুরী, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার, মুহতাদি তাজওয়ার নাশিদ ও আওসাফ চৌধুরী।

তবে আড়াই পয়েন্ট সংগ্রহ করে ৮ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন, আফনান জারিফ হক, আফজাল হোসেন সাচ্চু, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, রাদমিন রাহা রাজ্য, মো. আনিসুজ্জামান মল্লিক ও মোঃ বিদ্যুত সরকার।

বাংলাাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৪ মার্চ তৃতীয় রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আব্দুল মোমিনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস জিন্নাত আক্তার শেহনাজকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন সিয়াম চৌধুরীকে, অনত চৌধুরী রায়ান রশিদ মুগ্ধকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরীকে, মুহতাদি তাজওয়ার নাশিদ মুকিতুল ইসলাম রিপনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন মনিরুজ্জামান মনিকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার মো. গাজী মিয়াকে, আওসাফ চৌধুরীর মোহাম্মদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী এবি বাপ্পীকে, আফজাল হোসেন সাচ্চু প্রিতম বড়ুয়াকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু মো. রবিউল হোসেনকে, রাদমিন রাহা রাজ্য আয়েশা সুলতানাকে ও মো. আনিসুজ্জামান মল্লিক মো. তারিকুর রহমানকে পরাজিত করেন।

এছাড়া ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন আফনান জারিফ হকের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মো. বিদ্যুত সরকারের সাথে ড্র করেন।

চতুর্থ রাউন্ডের খেলা আগামীকাল ৫ মার্চ দুপুর ২টায় একই স্থানে শুরু হবে।