মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ৪ জন পূর্ণ চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন ও আওসাফ চৌধুরী।
তবে সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে ৩ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার ও আফনান জারিফ হক।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৫ মার্চ চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মুহতাদি তাজওয়ার নাশিদকে, আওসাফ চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, আফনান জারিফ হক আফজাল হোসেন সাচ্চুকে ও ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরন মো. আনিসুজ্জামান মল্লিককে পরাজিত করেন।
কিন্তু ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার অনত চৌধুরীর সাথে, মো. বিদ্যুত সরকার নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ও রোদমিন রাহা রাজ্য ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীর সাথে ড্র করেন।
আগামীকাল ৬ মার্চ শুক্রবার দুপুর ২টায় একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
