এককভাবে শীর্ষে উঠে এলেন ইমন

ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে শতভাগ জয় নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও আওসাফ চৌধুরী দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে চার পয়েন্ট নিয়ে ১০ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরন, আফনান জারিফ হক, সিয়াম চৌধুরী, মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়ান রশিদ মুগ্ধ ও দ্বীন মোহাম্মদ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৬ মার্চ শুক্রবার পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে, সিয়াম চৌধুরী নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মো. মনিরুজ্জামান মাসুদকে, ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরন মুকিতুল ইসলাম রিপনকে, মোহাম্মদ শফিকুল ইসলাম মো. বিদ্যুত সরকারকে, রায়ান রশিদ মুগ্ধ মো. হাসানকে, দ্বীন মোহাম্মদ শেখ রাশেদুল হাসানকে ও আফজাল হোসেন সাচ্চু মনির আহমেদকে পরাজিত করেন।

তবে রাদমিম রাহা রাজ্য ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে, আওসাফ চৌধুরী ফিদে মাস্টার মো. শরীফ হোসেনের সাথে, আফনান জারিফ হক অনত চৌধুরীর সাথে ও মুহতাদি তাজওয়ার নাশিদ নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন।

ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল ৭ মার্চ শনিবার দুপুর ২টায় একই স্থানে শুরু হবে।