ইমন শীর্ষে, পেছনে সুব্রত-অনত-মুগ্ধ-আওসাফ

ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

তবে ৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ ও আওসাফ চৌধুরী।

এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে ১০ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, আফজাল হোসেন সাচ্চু, ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরন, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার, আফনান জারিফ হক, সিয়াম চৌধুরী ও সাফায়েত কিবরিয়া আজান।

বাংলাাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ শনিবার ৭ মার্চ ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন আওসাফ চৌধুরীর সাথে ড্র করেন। অনত চৌধুরী ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস মোহাম্মদ শফিকুল ইসলামকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ দ্বীন মোহাম্মদকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, সাফায়েত কিবরিয়া আজান মুহতাদি তাজওয়ার নাশিদকে ও ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার আজান মাহমুদদকে পরাজিত করেন।

এছাড়া ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী সিয়াম চৌধুরীর সাথে, ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরন আফনান জারিফ হকের সাথে ও দেলোয়ার হোসেন মো. নাসিম হোসেন ভূঁইয়ার সাথে ড্র করেন। আফজাল হোসেন সাচ্চু রাদমিম রাহা রাজ্যর বিরুদ্ধে ওয়াক ওভার পান।

সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল ৮ মার্চ রোববার দুপুর ২টা থেকে একই স্থানে শুরু হবে।