জিয়া মেমোরিয়াল ব্লিটজে খাইরুল চ্যাম্পিয়ন

শেখ মো. খায়রুল ইসলাম জিয়া মেমোরিয়াল ফিদে ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

এদিকে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানারআপ ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী তৃতীয় স্থান লাভ করেন।

অপরদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তাহমিদুল হক চতুর্থ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ষষ্ঠ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ সপ্তম, গোলাম মোস্তফা ভূঁইয়া অষ্টম ও মোহাম্মদ শফিক আহমেদ নবম হয়েছেন।

তবে ৬.৫ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ দশম ও সিয়াম চৌধুরী একাদশ হন।

এছাড়া ৬ পয়েন্ট করে পেয়েছেন ১৫ জন। টাইব্রেকিং পদ্ধতিতে দ্বাদশ হতে পঞ্চদশ স্থান পেয়ে মূল পুরস্কার লাভ করেন যথাক্রমে জাবেদ আল আজাদ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, শেখ রাশেদুল হাসান ও ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরন।

বিশেষ পুরস্কার পেয়েছেন যথাক্রমে মো. মনিরুজ্জামান মাসুদ, সোহান শেখ, রাইন শেখ, আবিদুর রহমান মানাম, ইয়াসির খান মোহাম্মদ, জারিন তাসনিম, এবি বাপ্পী, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও মুহতাদি তাজওয়ার নাশিদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আজ ৭ মার্চ শনিবার প্রতিযোগিতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহবায়ক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরেশদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন শেখ মো. খায়রুল ইসরাম বিশ হাজার টাকা, রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তেরো হাজার টাকা ও তৃতীয় ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী নয় হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন।