শীর্ষে এবার সুব্রত-অনত-মুগ্ধ

মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী ও রায়ান রশিদ মুগ্ধ।

তবে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও সাফায়েত কিবরিয়া আজান দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার, আজরাফ আনান, জিন্নাত আক্তার শাহনাজ, মো. মনিরুজ্জামান মাসুদ ও আওসাফ চৌধুরী।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৮ মার্চ সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, রায়ান রশিদ মুগ্ধ আওসাফ চৌধুরীকে, অনত চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন সিয়াম চৌধুরীকে, সাফায়াত কিবরিয়া আজান আফজাল হোসেন সাচ্চুকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো আফনান জারিফ হককে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন মো. মঞ্জুর আলমকে, মো. মনিরুজ্জামান মাসুদ দেলোয়ার হোসেনকে, আজরাফ আনান মো. হাসানকে, আব্দুল মামিন মনিরুজ্জামান মনি ও জিন্নাত আক্তার শাহনাজ মাহবুবুর রহমান কাজীকে পরাজিত করেন। এছাড়া ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারের সাথে, মোহাম্মদ শফিকুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার মো. নাসিম হোসেন ভূঁইয়ার সাথে ও মুকিতুল ইসলাম রিপন দ্বীন মোহাম্মদের সাথে ড্র করেন।

অষ্টম তথা শেষ রাউন্ডের খেলা আগামীকাল ৯ মার্চ রোববার দুপুর ২টায় শুরু হবে।