এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা আজ ১০ মার্চ মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশিদ আলম। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ ও ভারতের একজনসহ ১৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বিজয়ীদের জন্য রয়েছে মোট চার লাখ টাকা অর্থ পুরস্কার। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবেন এক লাখ টাকা।
উদ্বোধনীদিনে প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মো. জাহিদ চৌধুরীকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় মো. রাজীব হাসানকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল মনিরুজ্জামমান মনিকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ শেখ মো. খায়রুল ইসলামকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবি বাপ্পীকে, অনত চৌধুরী সংগ্রাম দাসকে, জাবেদ আল আজাদ প্রাঞ্জল বড়ুয়াকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস জাস্টিন ম্যাথুয়াসকে, ফিদেমাস্টার মো. জাভেদ আওসাফ চৌধুরীকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন দ্বীন মোহাম্দকে, ফিদেমাস্টার নাইম হক সৈয়দ আব্দুল জাকেরকে, স্বর্নাভো চৌধুরী মো. হোসেন আলীকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মো. আসাদুজ্জামানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন মো. নেসার উদ্দিনকে, সৌরভ চৌবে মো. মেহেদি হাসানকে মুহতাদি তাজওয়ার নাশিদ মো. জিয়া উদ্দিনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন সঞ্জয় সমাদ্দারকে, শামসুল কবীর চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়ত উল্লাহ নাসিফ আল আফরিনকে, আফজাল হোসেন সাচ্চু মো. ফয়সাল ইউসুফকে ও দেলোয়ার হোসেন মো. গাজী মিয়াকে পরাজিত করেন।
আগামীকাল ১১ মার্চ বুধবার দুপুর ২টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
