এসএসপিএল দাবায় ২৬ জন শীর্ষে

এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ২৬ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার নাইম হক, ফিদেমাস্টার শরীফ হোসেন, অনত চৌধুরী, জাবেদ আল আজাদ, হৃষিন তালুকদার, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরন, রায়ান রশিদ মুগ্ধ, মো. নাসির উদ্দিন, ঐতিজ্য বড়ুয়া, এমএম জহিরল ইসলাম, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, ভারতের সৌরভ চৌবে, মোহাম্মদ এনায়েত হোসেন, মো. রবিউল হোসেন, আরহাম ওমর ও রিদয় আহমেদ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ১১ মার্চ বুধবার দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শেখ রাশেদুল হাসানকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় মোহাম্মদ শাকিলকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আজরাফ আনানকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ কাজী সাইফকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, ফিদেমাস্টার নাইম হক মো. আব্দুর রউফ আজিজকে, ফিদেমাস্টার শরীফ হোসেন সাফায়াত কিবরিয়া আজানকে, অনত চৌধুরী রাদমিম রাহা রাজ্যকে, জাবেদ আল আজাদ মো. মঞ্জুর আলমকে, হৃষিন তালুকদার আফনান জারিফ হককে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মো. মনিরুজ্জামান মাসুদকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরন মো. টিপু সুলতানকে, রায়ান রশিদ মুগ্ধ জুয়েল খানকে, মো. নাসির উদ্দিন মো. হাসানকে, এমএম জহিরল ইসলাম শামসুল কবীর চৌধুরীকে, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, মোহাম্মদ এনায়েত হোসেন মুহতাদি তাজওয়ার নাশিদকে, আরহাম ওমর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়ত উল্লাহকে, সৌরভ চৌবে গিয়াস উদ্দিন আহমেদকে, মো. রবিউল হোসেন দেলোয়ার হোসেনকে, ঐতিজ্য বড়ুয়া আবিদুর রহিম মানামকে ও হৃদয় আহামেদ ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে পরাজিত করেন।

তবে ফয়সাল হোসেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে, আয়ান রহমান স্বর্নাভো চৌধুরীর সাথে, মো. আতাউর রহমান ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারের সাথে ও মোহাম্মদ শফিকুল ইসলাম গোলাম সারোয়ারের সাথে ড্র করেন।

আগামীকাল ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।