ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস মানহা’স ক্যাসেল ২৮তম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ৮ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে তিন জন টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মানহা’স ক্যাসেলের অনত চৌধুরী রানারআপ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন তৃতীয় ও তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চতুর্থ হয়েছেন।
এদিকে ৬ পয়েন্ট নিয়ে রায়ান রশিদ মুগ্ধ পঞ্চম, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ষষ্ঠ, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার সপ্তম ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো অষ্টম হয়েছেন।
অপরদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে নবম হতে দ্বাদশ স্থান হয়ে মূল পুরস্কার পেয়েছেন যথাক্রমে আওসাফ চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, আফনান জারিফ হক ও সাফায়াত কিবরিয়া আজান।
এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেটমাস্টার মো. নাসিম হোসেন ভূঁইয়া, মুশতাকিম নাফি, মো. বিদ্যুত সরকার, মাহবুবুর রহমান কাজী, তাশফিকুর রহমান, আফজাল হোসেন সাচ্চু, মুহতাদি তাজওয়ার নাশিদ ও জিন্নাত আক্তার শাহনাজ।
খেলা শেষে মানহা’স ক্যাসেলের সভাপতি লোকমান হোসেন মোল্লা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য আট দিন ব্যাপী ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১০৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচ শত টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ত্রিশ হাজার টাকা, রানারআপ অনত চৌধুরী বাইশ হাজার টাকা ও তৃতীয় মো. শরীফ হোসেন পনেরো হাজার টাকা পুরস্কার লাভ করেন।
