এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ১২ পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, রায়ান রশিদ মুগ্ধ, ফিদেমাস্টার নাইম হক, অনত চৌধুরী, ফিদেমাস্টার শরীফ হোসেন, জাবেদ আল আজাদ ও হৃষিন তালুকদার।
তবে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ৬ জন খেলোয়াড়। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, স্বর্নাভো চৌধুরী, ফয়সাল হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. রবিউল হোসেন ও তাহমিদুল হক।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ভারতের সৌরভ চৌবেকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরনকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস মো. নাসির উদ্দিনকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ এমএম জহিরুল ইসলামকে, রায়ান রশিদ মুগ্ধ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ফিদেমাস্টার নাইম হক আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে, ফিদেমাস্টার শরীফ হোসেন মো. রিদয় আহামেদকে, অনত চৌধুরী ঐতিজ্য বড়ুয়াকে, জাবেদ আল আজাদ আরহাম ওমরকে, হৃষিন তালুকদার মোহাম্মদ এনায়েত হোসেনকে, মো. রবিউল হোসেন গোলাম মোস্তফা ভূঁইয়াকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ক্যান্ডিডেটমাস্টার মো. নাসিম হোসেন ভূঁইয়াকে, স্বর্নাভো চৌধুরী খন্দকার নজরে মাওলাকে, ফয়সাল হোসেন মো. ইমাম হোসেন মীরকে, মোহাম্মদ শফিকুল ইসলাম সারোয়ার হোসেন উল্লাসকে, তাহমিদুল হক গোলাম সারোয়ারকে ও ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন মো. আতাউর রহমানকে পরাজিত করেন।
কিন্তু আফজাল হোসেন সাচ্চু বাদল হালদারের সাথে ও আয়ান রহমান ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারের সাথে ড্র করেন।
আগামীকাল ১৩ মার্চ শুক্রবার দুপুর ২টায় একই স্থানে চুতর্থ রাউন্ডের খেলা শুরু হবে।
