এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার শরীফ হোসেন।
এদিকে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার নাইম হক, দিপালী মেমোরিয়াল চেস ক্লাবের তামিদুল হক ও কুমিল্লার মো. রবিউল হোসেন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
আজ ১৩ মার্চ শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার নাইম হক আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন। তাহমিদুল হক আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় জাবেদ আল আজাদকে; ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অনত চৌধুরীকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস হৃষিন তালুকদারকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ রায়ান রশিদ মুগ্ধকে ও মো. রবিউল হোসেন স্বর্নাভো চৌধুরীকের পরাজিত করেন।
আগামীকাল ১৪ মার্চ শনিবার সকাল ১০টায় পঞ্চম ও বিকেলে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
