ব্র্যাক ইউনিভার্সিটি টুর্নামেন্টে সাব্বির অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২৩ নভেম্বর ২০১৮
ব্র্যাক ইন্ট্রা ইউনিভার্সিটি ফিদে র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট মো. সাব্বির হোসেন টানা ছয় জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ।
তবে বাঁধন সাহা ৫ পয়েন্ট পেয়ে রানারআপ ও মোহাম্মদ সিহাব শাহরিয়ার ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান লাভ করেন ।
এদিকে ৪ পয়েন্ট পেয়ে তিন জন টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে অয়ন সরকার, নিয়ামুল হাসান ও সারওয়ার হোসেন ।
উল্লে্খ্য ৬ রাউন্ড সুইস লিগে পদ্ধতিতে ২৩ নভেম্বর দিনব্যাপী এ আসরে মোট ২৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন রেটেড খেলোয়াড় ছিলেন ।
টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালননা করেন আন্তর্জাতিক আরবিটার মো. হারুন অর রশিদ ।
চেসবিডি.কম/এমএ
