ইউসিসিসি র্যাপিডে আবজিদ অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২৩ নভেম্বর ২০১৮
জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) অান্তর্জাতিক র্যাপিড টুর্নামেন্ট অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । তিনি সাত ম্যাচে টানা সাত জয় নিয়ে এ কৃতিত্ব দেখান ।
এদিকে তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ৬ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন ।
অপরদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে মো. নাসিম হোসেন ভূঁইয়া ও সান্টু চাকমা ।
তবে ছয় জন পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে পঞ্চম থেকে দশম স্থান লাভ করেছেন যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. মঞ্জুর আলম, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন রবীন, মো. অাবদুর রউফ, শামসুল কবির চৌধুরী, মো. মনিরুজ্জামান মাসুদ ও মো. নেসার উদ্দিন ।
আজ ২৩ নভেম্বর শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ টুর্নামেন্ট উত্তরার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় । সাত রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ আসরে ৫৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন । বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয় ।
চেসবিডি.কম/এমএ
