কুষ্টিয়ায় সূর্যসেনা অপরাজিত চ্যাম্পিয়ন
জেলা সংবাদদাতা, চেসবিডি.কম
কুষ্টিয়া : ১২ ফেব্রুয়ারি ২০১৯
সূর্যসেনা ব্যায়ামাগার এন্ড ক্লাব কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। টানা পাঁচ জয় নিয়ে দলটি এ কৃতিত্ব দেখায়।লিগে শিরোপাজয়ী দলের হয়ে অংশগ্রহণ করেন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মো. আবজিদ রহমান, নিশিত কুমার পাল ও যদু নাথ বিশ্বাস।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। দলটির হয়ে খেলেছেন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস, মো. মহিমেনুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।
অপরদিকে সমান সংখ্যক ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে খেলোয়াড় কল্যাণ সমিতি। দলটির হয়ে লিগে খেলেছেন জাবেদ আল আজাদ, ফরহাদুর ইমাম, মো. তৌহিদুজ্জামান ও বাসাদুজ্জামান।
উল্লেখ্য কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ বছর ১৫টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে কুষ্টিয়া ক্রিসেন্ট ক্লাব, কুষ্টিয়া যুব স্পোটিং ক্লাব, পোড়াদহ শফি স্মৃতি সংঘ, খেলোয়াড় কল্যাণ সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব, সূর্ষশিখা স্পোর্টিং ক্লাব, আমলাপাড়া স্পোর্টিং ক্লাব, আড়ুয়াপাড়া যুব সংঘ পাঠগার ও ক্লাব, সবুজ সংঘ, কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাব, শহীদ আনছার মেমোরিয়াল ক্লাব, সূর্যসেনা ব্যায়ামাগার ক্লাব।কুষ্টিয়া স্টেডিয়ামে ৫-৯ ফেব্রুয়ারি পযন্ত প্রথম বিভাগ দাবা লিগ অনুষ্ঠিত হয়।
চেসবিডি.কম/এমএ
