এলিগেন্ট অনূর্ধ্ব-১৬ র্যাপিড টুর্নামেন্ট ১ মে
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
ঢাকা : ৩০ এপ্রিল ২০১৯
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির উদ্যোগে আগামীকাল ১ মে বুধবার দিনব্যাপী ‘এলিগেন্ট অনূর্ধ্ব-১৬ ফিদে র্যাপিড রেটিং টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।
সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে এ পর্যন্ত ৪২ জন নাম এন্ট্রি করেছেন। এর মধ্যে ১১ জন রেটেড ও ৩১ জন ননরেটেড খেলোযাড় রয়েছেন।
টুর্নামেন্টের খেলা হবে এলিগেন্ট চেস সেন্টার, বাড়ি-১২, রোড-৬/এ, সেক্টর-৫, উত্তরা, ঢাকা। টুর্নামেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানার জন্য এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা হক চৌধুরী মলি বলেন, ১ মে সকাল দশটা থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে এবং বিকেল সাড়ে চারটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ
