কিউবার কাছে হার

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে কিউবার কাছে হেরে গেছে।

সোমবার আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ দল ১-৩ গেম পয়েন্টে কিউবার কাছে পরাজিত হয়েছে।

দ্বিতীয় রাউন্ডে শুধু ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় কিউবার গোনজালেস সোলের লিডুয়ার্ড ম্যানুয়েলকে পরাজিত করেন।

তবে জান্নাতুল ফেরদৌসী, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে কিউবার ফিদেমাস্টার হিডালগো ডিয়াজ ড্যানিয়েল, হার্নানন্দেজ ইজকুয়ারডো জোসে ও ক্যাবেলেরো রামোস গ্রিটারের কাছে হেরে যান।