এবার মালয়েশিয়ার কাছে হার

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে কিউবার কাছে হারার পর এবার মালয়েশিয়ার কাছেও হেরেছে।

মঙ্গলবার আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে তৃতীয় রাউন্ডে বাংলাদেশ দল ১-৩ গেম পয়েন্টে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে।

তৃতীয় রাউন্ডে স্বর্নাভো চৌধুরী ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে মালয়েশিয়ার তে রুই জেন ও এমরান মোহাম্মদ এমির রাশিদের সঙ্গে ড্র করেন।

তবে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা যথাক্রমে মালয়েশিয়ার নবরত্ম ইশাস কোয়ান টজে ও থামিল মান্নি সুয়েতার কাছে হেরে যান।