ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে কিউবা ও মালয়েশিয়ার কাছে হারার পর এবার চতুর্থ রাউন্ডে এসে জয়ে ফিরেছে বাংলাদেশ। তারা এই রাউন্ডে পানামাকে শোচনীয়ভাবে পরাজিত করে।
বুধবার আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে চতুর্থ রাউন্ডে বাংলাদেশ দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে পানামাকে পরাজিত করে।
চতুর্থ রাউন্ডে স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে পানামার মেনডেজ মাচাদো আন্দ্রে, কেস্টিলো বেইটিয়া অ্যাসলে আলেকজান্দ্রা ও আইবানেজ জানেট্টি সেবাস্তাইন আনড্রেসকে পরাজিত করেন।
কিন্তু জান্নাতুল ফেরদৌসী পানামার স্কনেল সেবাস্তাইন নারায়ানাকে হারাতে না পারলেও ড্র নিয়ে বোর্ড ছেড়েছেন।
উল্লেখ্য বাংলাদেশ দল ৪ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।
