ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে কিউবা ও মালয়েশিয়ার কাছে হারার পর চতুর্থ রাউন্ডে পানামাকে পরাজিত করলেও ফের পঞ্চম রাউন্ডে উজবেকস্তান-২ কাছে হেরে গেছে।
বৃহস্পতিবার আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে পঞ্চম রাউন্ডে বাংলাদেশ দল ০.৫-৩.৫ গেম পয়েন্টে উজবেকস্তান-২ কাছে পরাজিত হয়েছে।
পঞ্চম রাউন্ডে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় উজবেকস্তানের আবদুখাকিমভ আকবরালীর সঙ্গে ড্র করেন।
কিন্তু স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌসী ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে উজবেকিস্তানের ওমনভ আসরোরজন, নারী ফিদেমাস্টার খামদামোভা, আফরুজা ও বোতিরালিয়েভ আব্দুল মজিদের কাছে পরাজিত হয়েছেন।
৭ অক্টোবর শুক্রবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ আজারবাইজান-৫ সঙ্গে মোকাবেলা করবে।
উল্লেখ্য বাংলাদেশ ৫ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে ৩৪টি দলের মধ্যে ২২তম স্থানে অবস্থান করছে।
