ফের জয়ের দেখা পেয়েছে

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে কিউবা ও মালয়েশিয়ার কাছে হারার পর চতুর্থ রাউন্ডে পানামাকে পরাজিত করলেও ফের পঞ্চম রাউন্ডে উজবেকস্তান-২ কাছে হেরে যায়। তবে ষষ্ঠ রাউন্ডে আজারবাইজান-৫ কে পরাজিত করে আবারো জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল।

শুক্রবার রাতে আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে আজারবাইজান-৫ কে পরাজিত করে।

ষষ্ঠ রাউন্ডে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে আজারবাইজান-৫ এর হাসানলী আরজাকে, আব্বাসভ সাদিগকে ও আব্বাসোভা জারিফাকে পরাজিত করেন।

কিন্তু জান্নাতুল ফেরদৌসী সৈয়দ হুসেইনকে হারাতে পারেননি। উল্টো পরাজিত হয়েছেন।

৮ অক্টোবর শনিবার সপ্তম রাউন্ডে বাংলাদেশ লাটভিয়ার সঙ্গে মোকাবেলা করবে।

উল্লেখ্য ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে ৩৪টি দলের মধ্যে ১৭তম স্থানে অবস্থান করছে।