ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুভ সূচনা করে। এরপর দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে কিউবা ও মালয়েশিয়ার কাছে হেরে যায়। তবে চতুর্থ রাউন্ডে এসে ফের পানামার বিপক্ষে জয়ের মুখ দেখে। কিন্তু পঞ্চম রাউন্ডে আবার উজবেকস্তান-২ কাছে পরাজিত হয়। তারপর ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে যথাক্রমে আজারবাইজান-৫ ও লাটভিয়াকে হারানোর পর অষ্টম রাউন্ডে এসে জর্জিয়া-১ কাছে পরাজিত হয়।
রোববার রাতে আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অষ্টম রাউন্ডে বাংলাদেশ দল ১-৩ গেম পয়েন্টে জর্জিয়া-১ কাছে হেরে যায়।
অষ্টম রাউন্ডে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় জর্জিয়ার নারী ফিদেমাম্টার কির্তাদজে আনাস্তাসিয়াকে পরাজিত করেন।
তবে জান্নাতুল ফেরদৌসী, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে জর্জিয়ার নেমসাদজে ডেভিটি, সাফারভ ডেনিয়েল ও কিলাদজে লুকার কাছে হেরে যান।
উল্লেখ্য অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশ ১০ পয়েন্ট নিয়ে ৩৪টি দলের মধ্যে ১৯তম স্থানে অবস্থান করছে।
১০ অক্টোবর সোমবার নবম রাউন্ডে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা-১ সঙ্গে মোকাবেলা করবে।
