শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা শুরু

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনীদিনে প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ, মো. আবু হানিফ, মো. আবজিদ রহমান, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মো. শরীয়ত উল্লাহ, আফজাল হোসেন সাচ্চু, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিরোজ আহমেদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন লাভলু ও নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদসহ ৬১ স্ব-স্ব খেলায় জয় পেয়েছেন।

প্রথম রাউন্ডে মো. নাসিম হোসেন ভূঁইয়া ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, রুবেল হোসেন ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, সাদাত কিবরিয়া অয়ন ও মো. মাসুম হোসেন, মোহাম্মদ সজল ও ক্যান্ডিডেটমাস্টার মো. জামালউদ্দিন, মো. আকিক মিয়া ও ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, শতদ্রু শোভন দে ও ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ একে অপরের সাথে ড্র করেন। তবে ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহান হাফিজুর রহমানের কাছে হেরে যান।

শুক্রবার বিকেল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।