ফাহাদ-সুব্রত-পরাগ-জাবেদসহ শীর্ষে ৮ জন

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে ৮ জন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন- আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ, টিপু সুলতান ও আফজাল হোসেন সাচ্চু।

এদিকে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে ১৬ জন দ্বিতীয়স্থানে অবস্থান করছেনন। তারা হলেন- আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, মো. আবজিদ রহমান, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ এনায়েত হোসেন, মুকিতুল ইসলাম রিপন, মো. আসিফুর রহমান, মো. শরীয়তউল্লাহ ও মো. আতাউর রহমান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ শনিবার তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ মো. সাজিদুল হককে, ফিদেমাস্টার সুব্রত টুটুল ধরকে, ফিদেমাস্টার পরাগ নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, ক্যান্ডিডেটমাস্টার শরীফ অভিক সরকারকে, ক্যান্ডিডেটমাস্টার নীড় দেলোয়ার হোসেনকে, ফিদেমাস্টার জাভেদ হৃষিন তালুকদারকে, সাচ্চু শেখ আল আমিন হোসেন সৌরভকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ আসিফ মাহমুদকে, ফিদেমাস্টার তাহসিন ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীনকে, অনত হাবিবুর রহমান সোহেলকে, আতাউর মো. মাসুম হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার শাওন মো. আব্দুর রউফ আজিজকে, আবজিদ ফয়সাল হোসেনকে ও ক্যান্ডিডেটমাস্টার মাহতাব শামসুল কবীর চৌধুরীকে পরাজিত করেন।

এছাড়া ক্যান্ডিডেটমাস্টার নাইম ও সিদ্দিক, ফিদেমাস্টার আমিনুল ও এনায়েত, ফিদেমাস্টার ইমন ও রিপন, আসিফ ও শরীয়ত, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী এবং নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও হাফিজুর রহমান একে অপরের সাথে ড্র করেন।

আগামীকাল রোববার বিকেল ৩টায় একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।