শহীদ আবু সাঈদ ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চ্যাম্পিয়ন এবং স্পোর্টস বাংলারে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানারআপ হয়েছেন। উভয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতিতে তাহসিন চ্যাম্পিয়ন ও সুব্রত রানারআপ হন।
এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় তৃতীয়, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান চতুর্থ স্থান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ষষ্ঠ, ফিদেমাস্টার নাইম হক সপ্তম, মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক অষ্টম, ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ নবম, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী দশম হয়েছেন।
অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের সাকলাইন মোস্তফা সাজিদ একাদশ ও লিওনাইন চেস ক্লাবের রায়ান রশিদ মুগ্ধ দ্বাদশতম হয়েছেন।
তবে বিশেষ পুরস্কার পেয়েছেন যথাক্রমে তাশরিক সায়হান শান, মোহাম্মদউল্লাহ মোহন, দিপু সিংঙ্গ, সিয়াম চৌধুরী, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ এবং দেলোয়ার হোসেন।
উল্লেখ্য দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।
শহীদ আবু সাঈদ দাবায় তাহসিন চ্যাম্পিয়ন
