সুব্রতের পাশে ফাহাদও শীর্ষে উঠে এলো

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৫.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৬ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন- বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ঢাকা সিটির ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ঢাকা জেলার জাবেদ আল আজাদ ও ময়মনসিংহের অভিক সরকার।

অপরদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে ১০ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, অনত চৌধুরী, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ঢাকা সিটির মো. আবু হানিফ, মো. সাজিদুল হক ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও শেরপুরের মো. আব্দুর রউফ আজিজ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে মঙ্গলবার ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ অনতকে, ফিদেমাস্টার তাহসিন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার শরীফ মো. আবজিদ রহমানকে, জাবেদ আফজাল হোসেন সাচ্চুকে, ক্যান্ডিডেটমাস্টার শাওন মো. টিপু সুলতানকে, অভিক ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ টুটুল ধরকে, ফিদেমাস্টার আমিনুল মো. শফিকুল ইসলামকে, ফিদেমাস্টার ইমন হৃষিন তালুকদারকে, হানিফ নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে ও রউফ মো. শরীয়তউল্লাহকে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার সুব্রত ক্যান্ডিডেটমাস্টার নীড়ের সাথে, সাজিদ ক্যান্ডিডেটমাস্টার নাইমের সাথে ও সাকলাইন ফিদেমাস্টার পরাগের সাথে ড্র করেন।

২ নভেম্বর বুধবার বিকেল ৩টায় একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।