এশিয়ান কন্টিনেন্টালে হারের দিন

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস মঙ্গলবার হারের দিন কাটালেন।

ভারতের নয়াদিল্লীতে সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব উজবেকস্তানের ফিদেমাস্টার সাইদালিয়েভ সায়িদাকবরের কাছে এবং নারী বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস কাজাকস্তানের গ্র্যান্ডমাস্টার দৌলেতোবা গুলমিরার কাছে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য ৭ ম্যাচে গ্র্যান্ডমাস্টার রাজীব ২.৫ পয়েন্ট ও নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।