শীর্ষে ফাহাদ-সুব্রত-শাওন

শেখ কামাল জাতীয় ৪৭তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও ঢাকা সিটির ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন।

এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে নিয়ে ৭ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও ময়মনসিংহের অভিক সরকার।

অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে ১০ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ঢাকা সিটির ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ঢাকা জেলার ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, জাবেদ আল আজাদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ এনায়েত হোসেন, কিশোরগঞ্জের মুকিতুল ইসলাম রিপন, সাতক্ষীরার মো. ইমদাদুল হক, খুলনা বিভাগের দেলোয়ার হোসেন ও গোপালগঞ্জের আফজাল হোসেন সাচ্চু।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ বুধবার সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ফিদেমাস্টার সুব্রত’র সাথে, ফিদেমাস্টার তাহসিন ক্যান্ডিডেটমাস্টার নীড়ের সাথে, ক্যান্ডিডেটমাস্টার নাইম অভিকের সাথে, ফিদেমাস্টার জাবেদ ক্যান্ডিডেটমাস্টার সাকলাইনের সাথে, মো. আবজিদ রহমান মো. আবু জাফর সিদ্দিকের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ হাবিবুর রহমান সোহেলের সাথে ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম কাজী জারিন তাসনিমের সাথে ড্র করেন।

এছাড়া ক্যান্ডিডেটমাস্টার শাওন ক্যান্ডিডেটমাস্টার শরীফকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ মো. আব্দুর রউফ আজিজকে, ফিদেমাস্টার পরাগ মো. আবু হানিফকে, ফিদেমাস্টার ইমন অনত চৌধুরীকে, ফিদেমাস্টার আমিনুল মো. সাজিদুল হককে, রিপন ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহানকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল শেখ রাশেদুল হাসানকে, সাচ্চু নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, ইমদাদ হাবিবুর রহমান-২-কে, এনায়েত রাব্বী সেলিমকে, দেলোয়ার টিপু সুলতানকে ও মো. শরীয়তউল্লাহ মো. হাসানকে পরাজিত করেন।

আগামীকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।