রাজীব জিতেছে, হেরেছে জান্নাতুল

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জয় পেলেও নারী বিভাগে হেরেছে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস।

ভারতের নয়াদিল্লীতে আজ বুধবার অষ্টম রাউন্ডের ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব মালদ্বীপের ফিদেমাস্টার মুহাম্মদ সুয়াওকে পরাজিত করেন। কিন্তু নারী বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ভারতের নারী ফিদেমাস্টার সি লক্ষীর কাছে হেরে যান।

উল্লেখ্য ৮ ম্যাচে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৩.৫ পয়েন্ট এবং নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।