এশিয়ান কন্টিনেন্টালে রাজীব ৬৪তম ও জান্নাতুল ৪৮তম

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৯ ম্যাচে ৪ পয়েন্টে পেয়ে ৯২ জনের মধ্যে ৬৪তম হয়েছেন।

অন্যদিকে নারী বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ২ পয়েন্ট সংগ্রহ করে ৫০ জনের মধ্যে ৪৮তম হয়েছেন।

ভারতের নয়াদিল্লীতে নবম তথা রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব ভারতের আন্তর্জাতিকমাস্টার আভিনাশ রামেশের সাথে ড্র করেন। কিন্তু শেষ রাউন্ডে খেলেননি ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল।

উল্লেখ্য ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন এবং নারী বিভাগে ভারতের নারী গ্র্যান্ডমাস্টার পি ভি নান্দিধা ৭.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।