ফাহাদ-সুব্রত শীর্ষে

শেখ কামাল জাতীয় ৪৭তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে ৭.৫ পয়েন্ট নিয়ে ৬ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন- বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, অনত চৌধুরী, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও ঢাকা সিটির মো. আবু হানিফ।

অপরদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ৯ জন তৃতীয়স্থানে অবস্থান করছেন। তারা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ঢাকা সিটির ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও নীলয় দেবনাথ, চট্টগ্রাম জেলার হৃষিন তালুকদার ও কুষ্টিয়ার মো. শফিকুল ইসলাম।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শনিবার দশম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত আন্তর্জাতিকমাস্টার মিনহাজকে, ফিদেমাস্টার পরাগ ক্যান্ডিডেটমাস্টার জামালকে, হানিফ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম মো. ইমদাদুল হককে, ক্যান্ডিডেটমাস্টার শরীফ মো. হাবিবুর রহমান-২-কে, ক্যান্ডিডেটমাস্টার শাওন মোহাম্মদ এনায়েত হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাব মো. রাব্বী সেলিমকে, শফিকুল অভিক সরকারকে ও নীলয় ফিরোজ আহমেদকে পরাজিত করেন।

তবে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ফিদেমাস্টার তাহসিনের সাথে, ক্যান্ডিডেটমাস্টার নীড় ফিদেমাস্টার ইমনের সাথে ও ফিদেমাস্টার আমিনুল হৃষিনের সাথে ড্র করেন।

৬ নভেম্বর রোববার বিকেল ৩টায় একই স্থানে একাদশ বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।