বেগম লায়লা আলম ১৩তম ফিদে আন্তর্জাতিক রেটিং নারী দাবা প্রতিযোগিতা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সববয়সী নারীদের জন্য উম্মুক্ত এ আসরে অংশগ্রহণে আগ্রহীদের ৬ ফেব্রুয়ারির মধ্যে দুইশত টাকা এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনে নাম তালিকাভুক্ত করার জন্য বলা হয়েছে।
৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের মোট নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
