প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ -এর পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ফিদে দলের কাছে পরাজিত হয়েছে।
সার্বিয়ার বেলগ্রেডে শুক্রবার রাতে পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ১-৩ গেম পয়েন্টে ফিদে দলের কাছে হেরে যায়।
বাংলাদেশের বাপ্পী সরকার (১৭৭৮) ফিদে দলের নারী আন্তর্জাতিকমাস্টার মোরালেস সান্তোস নাতাশাকে (১৮৯৩) পরাজিত করেন।
তবে মো. খোরশেদ আলম (রেটিং-২০৬৫) আন্তর্জাতিকমাস্টার সরকার জাস্টিনের (২৩৪৫) কাছে, সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২) আন্তর্জাতিকমাস্টার ওবডচুক আন্দ্রেই (২৩১৭) কাছে এবং মোহাম্মদ আলী নেওয়াজ সরকার (রেটিং-১৮০৯) রোসিখিন ইগরের (১৮৫৬) কাছে হেরে যান।
বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রেটর মাসুদুর রহমান মল্লিক দিপু।
উল্লেখ্য প্রথম রাউন্ডে ১-৩ পয়েন্টে সার্বিয়া-১ কাছে লাল-সবুজের দেশ হার দিয়ে শুরু করেছিল। তবে দ্বিতীয় রাউন্ডে ৩-১ পয়েন্টে পানামাকে ও তৃতীয় রাউন্ডে চেক রিপাবলিককে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হারানোর পর চতুর্থ রাউন্ডে কিউবার কাছে হারে ১.৫-২.৫ গেম পয়েন্টে। এরপর পঞ্চম রাউন্ডে এসে হারলো ১-৩ গেম পয়েন্টে ফিদে দলের কাছে।
৪ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় বাংলাদেশ ষষ্ঠ তথা শেষ রাউন্ডে আইসিসিডি’র সাথে মোকাবেলা করবে।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৫টি দেশের ২৬ টি দল এ আসরে অংশগ্রহণ করছে।
