আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছেন।
প্রথম রাউন্ডে (২ এপ্রিল) তিনি মাল্টার ক্যান্ডিডেটমাস্টার জেক মিজ্জিকে পরাজিত করে শুভ সূচনা করেন।
দ্বিতীয় রাউন্ডে (৩ এপ্রিল) নরওয়ের গ্র্যান্ডমাস্টার ফ্রোডে অলাভ অলসেন উরকেডালের সাথে খেলবেন।
উল্লেখ্য ২২টি দেশের ১৩ জন গ্র্যান্ডমাস্টার, ২১ জন আন্তর্জাতিকমাস্টার, ৩ জন নারী গ্র্যান্ডমাস্টার ও ১ জন নারী আন্তর্জাতিকমাস্টার এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
