থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে গতকাল (৩০ জুন) আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শারীরিক অসুস্থতার কারণে চতুর্থ রাউন্ড খেলতে না পারলেও আজ (১ জুলাই) ফের বোর্ডে ফিরেছেন।
থাইল্যান্ডের চিয়াং মাই শহরে আজ পঞ্চম রাউন্ডে তিনি ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন ভান হাইয়ের সাথে ড্র করেন।
উল্লেখ্য গতকাল শুক্রবার চতুর্থ রাউন্ডে ফাহাদ শারীরিক অসুস্থতার কারণে চীনের গ্র্যান্ডমাস্টার জু ইউয়িকে ওয়াক-ওভার দেন।
