ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ র্যাপিড অনুর্ধ্ব-৮ বিভাগে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ ব্রোঞ্জ পদক জয় করেছেন। তিনি ৭ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান।
অপরদিকে অনূর্ধ্ব-১৪ বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৭ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠস্থান লাভ করেন।
কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে আজ (১ জুলাই) শনিবার র্যাপিড ইভেন্ট অনুষ্ঠিত হয়।
তবে আগামীকাল (২ জুলাই) রোববার থেকে স্ট্যান্ডার্ড ইভেন্টের খেলা শুরু হবে।
