সকালে ড্র, বিকেলে হার

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।

আজ (২ জুলাই) রোববার থাইল্যান্ডের চিয়াং মাই শহরে সপ্তম রাউন্ডে ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার লিউ জিয়াগির কাছে হেরে যান। তবে এর আগে ষষ্ঠ রাউন্ডে রাশিয়ার সেক কনস্টানটিনের সঙ্গে ড্র করেন।