ওয়েস্টার্ন এশিয়ায় নীড় শীর্ষে, দ্বিতীয়স্থানে মুগ্ধ

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরির তৃতীয় রাউন্ড শেষে ফিদেমাস্টার মনন রেজা নীড় ২.৫ পয়েন্ট নিয়ে ৩ জনের সঙ্গে শীর্ষে রয়েছেন।

তবে ওপেন অনূর্ধ্ব-৮ ক্যাটাগরিতে রায়ান রশিদ মুগ্ধ ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ জনের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আজ (৩ জুলাই) সোমবার তৃতীয় রাউন্ডে নীড় শ্রীলঙ্কার পিয়ুমানথা থিশাল মানজিতকে পরাজিত করেন এবং মুগ্ধ শ্রীলঙ্কার পেরেরা সেনুথথিওসাসের কাছে পরাজিত হয়েছেন।