ওয়ার্ল্ড ইয়ুথ অলিম্পিয়াডে বাংলাদেশ ২১তম

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে ৯ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে বাংলাদেশ ৬৩টি দলের মধ্যে ২১তম হয়েছে।

বাংলাদেশের হয়ে খেলেছেন ফিদেমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ও নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ। দলের নন প্লেয়িং ক্যাপ্টেন ছিলেন দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা হক চৌধুরী মলি।

এদিকে চীন ১৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, তুরস্ক ১৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ এবং ১৩ পয়েন্ট নিয়ে গ্রিস তৃতীয় হয়েছে। বিশ্বের ৪৭টি দেশের ৬৩টি দল এ আসরে অংশগ্রহণ করে।