ইন্টার ইউনির্ভাসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্তর্জাতিক আরবিটার মো. হারুন অর রশিদ।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করছে।
