ভারতের জামশেদপুরে টাটা স্টিল এশিয়ান জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে সপ্তম স্থান লাভ করেছেন।
এদিকে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪.৫ পয়েন্ট নিয়ে ২৬তম এবং আয়ান রহমান ১ পয়েন্ট নিয়ে ৫৮তম হয়েছেন।
অপরদিকে জুনিয়র বালিকা গ্রুপে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৪.৫ পয়েন্ট নিয়ে ২৬তম এবং নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ৪ পয়েন্ট নিয়ে ৩৬ তম হয়েছেন।
উল্লেখ্য ওপেন বিভাগে রাশিয়ার গ্রেবনেভ আলেক্সি ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং জুনিয়র বালিকা বিভাগে ৭.৫ পয়েন্ট পেয়ে ভারতের জি তেজস্বিনী চ্যাম্পিয়ন হয়েছেন।
ওপেন বিভাগে ৭টি দেশের ১০ জন আন্তর্জাতিকমাস্টার ও ৯ জন ফিদেমাস্টারসহ ৫৮ জন এবং নারী বিভাগে ৬টি দেশের ৫ জন নারী আন্তর্জাতিকমাস্টার ও ৪ জন নারী ফিদেমাস্টারসহ ৫২ জন খেলোয়াড় অংশ নেন।
