নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তিনদিনব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়নশিপ রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে জেলার ৪৩ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

আনজুমান আরা আকসির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ খবির আহমেদ ও ফারুক বিন ইউসুফ পাপ্পু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, যুগ্মসম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, কার্যনির্বাহী সদস্য রোকসানা খবির, মো. আসলাম, মাহবুবুল হক উজ্জল, ডা. রাকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন, সুমন ভুইয়া, হাজী নুর ইসলাম, রফিকুল হাসান রিপন, আরাফাত আহমেদ রাজিব প্রমুখ।

প্রথম দিন দুই রাউন্ড খেলা ৮ জন দাবাড়ু পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ক্যান্ডিডেটমাষ্টার আবু হানিফ, মোহাম্মদ শামীম, রুবেল হোসেন, হাবিবুর রহমান সোহেল, মেজবাহ উদ্দিন, মো. ওমর ফারুক, মোকছেদ খান এবং মো. নুরুল আমিন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় তৃতীয় রাউন্ডে খেলা শুরু হবে।