এশিয়াডে আরো একটি হার

১৯তম এশিয়ান গেমসের দাবা ডিসিপ্লিনের টিম ইভেন্টে বাংলাদেশ প্রথম রাউন্ডের পর এবার দ্বিতীয় রাউন্ডেও পরাজয়ের মুখ দেখেছে।

চীনের হাংজু শহরে স্ট্যান্ডার্ড দাবার নিয়মানুযায়ী পুরুষ দলগত দাবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ অনেকটা সহজ প্রতিপক্ষে পেয়েও ১.৫-২.৫ গেম পয়েন্টে কিরগিজস্তানের কাছে হেরে যায়।

বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার মারকভ মিখাইলকে পরাজিত করেন। তবে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কিরগিজস্তানের ফিদেমাস্টার সেজডবেকভ রাসলানের সাথে ড্র করেন।

কিন্তু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে কিরগিজস্তানের ওরজবায়েভ এলদিয়ার ও ফিদেমাস্টার জাকসাইলাকভ এরজানের কাছে হেরে যান।