১৯তম এশিয়ান গেমসের দাবা ডিসিপ্লিনের টিম ইভেন্টে বাংলাদেশ হার দিয়ে শুরু করেছে। উদ্বোধনী দিনেই তারা শক্তিশালী ইরানের কাছে পরাজিত হয়।
চীনের হাংজু শহরে স্ট্যান্ডার্ড দাবার নিয়মানুযায়ী পুরুষ দলগত দাবার প্রথম রাউন্ডে বাংলাদেশ ১.৫-২.৫ গেম পয়েন্টে ইরানের কাছে হেরে যায়।
বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ইরানের গ্র্যান্ডমাস্টার পোউর আগা বালা আমিররেজাকে পরাজিত করেন এবং আন্তর্জজাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইরানের গ্র্যান্ডমাস্টার ইদানি পোওয়ার সাথে ড্র করেন।
তবে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে ইরানের গ্র্যান্ডমাস্টার মাগসোদলো পারহাম ও গ্র্যান্ডমাস্টার দানেশভার বারদিয়ার কাছে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৩টি দল পুরুষ দলগত ইভেন্টে অংশ নিচ্ছে।
