অবশেষে জয় পেলো

১৯তম এশিয়ান গেমসের দাবা ডিসিপ্লিনের টিম ইভেন্টে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অর্থাৎ পরপর টানা দুই রাউন্ড পরাজয়ের পর অবশেষে তৃতীয় রাউন্ডে এসে জয়ের মুখ দেখেছে।

চীনের হাংজু শহরে স্ট্যান্ডার্ড দাবার নিয়মানুযায়ী পুরুষ দলগত দাবার তৃতীয় রাউন্ডে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হংকংকে ৩.৫-০.৫ গেম পয়েন্টে পরাজিত করে।

বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে হংকংয়ের ফিদেমাস্টার লেম দানিয়েল কিং ওয়াই, কং উয়িং কি ও ক্যান্ডিডেটমাস্টার নিসসিনোন নিলো ম্যানকে পরাজিত করেন। তবে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হংকংয়ের লি উয়ি হেংয়ের সাথে ড্র করেন।

উল্লেখ্য বাংলাদেশ দল ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামীকাল ২ অক্টোবর চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।